১ম থেকে ৫ম শ্রেণির গণিত ভীতির সমাধান: চারটি উপকরণ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ১ম থকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘প্রাথমিক গণিত’ বিষয়ের পাঠ্যপুস্তকে গণিতের বিষয়বস্তুকে তিনটি ক্ষেত্রে ভাগ করা হয়। বিষয়বস্তুর ক্ষেত্র তিনটি হল সংখ্যা, জ্যামিতিক আকৃতি ও পরিমাপ, উপাত্ত উপস্থাপন। প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকে ‘সংখ্যা’ ক্ষেত্রটিকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। কেননা ‘সংখ্যা’ ক্ষেত্রটির সচ্ছ ধারণা উপর অন্য দুটি ক্ষেত্রের পারদর্শিতা নির্ভর করে। প্রথম শ্রেণিতে ‘সংখ্যা’ ক্ষেত্রের বিষয়গুলো হল-তুলনা, গণনা, সংখ্যা (১-১০০),যোগের ধারণা, বিয়োগের ধারণা,স্থানীয় মান। দ্বিতীয় শ্রেণিতে ‘সংখ্যা’ ক্ষেত্রের বিষয়গুলো হল-সংখ্যা পড়া (২১-১০০), সংখ্যা (১-১০০০), স্থানীয় মানের সাহায্যে সংখ্যার তুলনা, জোড়-বিজোড়, ক্রমবাচক সংখ্যা, যোগ বিয়োগের সম্পর্ক, গুণ। তৃতীয় শ্রেণিতে ‘সংখ্যা’ ক্ষেত্রের বিষয়গুলো হল- সংখ্যা (১- ১,০০,০০০), গুণ, ভাগ, গুণ ভাগের সম্পর্ক, যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা, সাধারণ ভগ্নাংশ। চতুর্থ শ্রেণিতে ‘সংখ্যা’ ক্ষেত্রের বিষয়গুলো হল -সংখ্যা (১-১,০০,০০,০০০), বড় সংখ্যার স্থানীয় মান, গুণিতক ও গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশ। পঞ্চম শ্রেণিত...