Posts

Showing posts from October, 2023

জাতীয় শিক্ষাক্রম-২০২১ অনুযায়ি প্রথম শ্রেণির মূল্যায়ন নির্দেশনা

Image
  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(NCTB)   বৈশ্বিক ও স্থানীয় চাহিদা, চতুর্থ শিল্পবিপ্লব, SDG-2030 এবং বাংলাদেশের ভিশন-২০৪১ কে সামনে রেখে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ প্রণয়ন করেছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা -২০২১ অনুসারে প্রাথমিক স্তরের (১ম-৫ম শ্রেণি) বিদ্যমান   যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম পরিমার্জন করে জাতীয় শিক্ষাক্রম-২০২১ প্রণয়ন করা হয়েছে। পরিমার্জিত এ শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক,শিক্ষক সহায়িকা প্রণয়নের পাশাপাশি মূল্যায়ন ব্যবস্থার ব্যপক পরিবর্তন আনা হয়েছে।   ২০২৩ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে নতুন পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা বিতরণ করা হয়েছে। এ শিক্ষাবর্ষ থেকেই প্রথম শ্রেণিতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা নেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের অনুশাসন অনুযায়ী শিশুদের বাড়ির কাজের চাপ কমিয়ে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের শিখনফল অর্জন নিশ্চিত করতে পদ্ধতি অনুযায়ী পাঠ উপস্থাপন, যথাযথ ফিডব্যাক, নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করে মূল্যায়ন ও পুনঃমূল্যায়নের পর রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।         ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম সুষ্ঠু ও ক...