“বাংলাদেশের জাতীয় প্রতীক অংকন” এই বিষয়ের যোগ্যতা অর্জনে Benjamin Bloom’s Taxonomy অনুযায়ি শিক্ষক-শিক্ষার্থীর করণীয়-
|
“বাংলাদেশের জাতীয় প্রতীক অংকন” এই বিষয়ের যোগ্যতা অর্জনে Benjamin Bloom’s Taxonomy এর তিনটি ডোমাইনের শতকরা হার যথাক্রমে- “বাংলাদেশের জাতীয় প্রতীক অংকন” এই বিষয়ের যোগ্যতা অর্জনে Benjamin Bloom’s Taxonomy এর তিনটি ডোমাইন অনু্যায়ি শ্রেণিকার্যক্রমঃ- |
|||
|
ব্লুমস থ্রি-ডোমেইনস |
সাব ডোমেইনস |
শিক্ষকের কাজ |
শিক্ষার্থীর ভূমিকা /কাজ |
|
বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র (মস্তিষ্কের
চিন্তা) Cognitive
domain |
জ্ঞান
knowledge (মুখস্থ) |
বাংলাদেশের জাতীয় প্রতীক কি? বাংলাদেশের
জাতীয় প্রতীক এর উপাদানগুলো কি কি? অর্থ কি? জাতীয় প্রতীক অংকনের জন্য রঙ, আকৃতি ও উপাদানগুলোর অবস্থান সম্পর্কে ধারণা দেয়া। |
রাষ্ট্রীয় প্রতীক। ২৮ ফেব্রুযারি ১৯৭২ এ প্রতীক মন্ত্রীপরিষদ সভায়
অনুমোদিত হয়। এর রূপকার কামরূল হাসান। সংবিধানের ৪(৩) নং অনুচ্ছেদে বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে উল্লেখ আছে। এ তথ্য গুলো জানবে। পানিতে
ভাসমান শাপলা, ধানের শীষ, পাটপাতা, তারকা কোনটা কোথায় অবস্থান এটা জানবে। পানিতে
ভাসমান শাপলা-প্রকৃতির সৌন্দর্য পাটপাতা- সোনালী আঁশ, চারটি
তারকা- সংবিধানের চারটি মূলনীতিকে বুঝায়, এ তথ্যগুলো
জানবে। রঙ -সোনালী, আকৃতি- গোল, বৃত্তের মাঝখানে পানিতে ভাসমান শাপলা, দুইপাশে ধানের শীষ, উপরে মাঝখানে পাটের কুঁড়িসহ তিনটি সংযুক্ত পাতা, পাটপাতার দুইপাশে দুটি করে একই মাপের চারটি তারা- এগুলো জানবে। |
|
অনুধাবন Understanding (অর্জিত
জ্ঞানসমূহ থেকে নিজের বুঝ হলো অনুধাবন ) |
প্রতিটি দেশেরই জাতীয় প্রতীক কেন থাকে? বাংলাদেশের
জাতীয় প্রতীক অংকনের জন্য কি কি বিবেচনায় নিতে হবে তা জানানো। |
জাতীয় প্রতীক রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও ঐতিহ্যকে
প্রদর্শন করে। একটি পরাধীন দেশের নিজস্ব জাতীয় প্রতীক থাকে না,তাদের জাতীয় প্রতীক হলো শাসক রাষ্টের প্রতীক। জাতীয়
প্রতীক অংকনের জন্য কি কি বিবেচনায় নিতে হবে তা বুঝতে পারা। যেমন আকৃতি হবে গোল,
প্রাথমিক পর্যায়ে পেন্সিল ব্যবহারে আঁকবে, খাতার পৃষ্ঠা নির্বাচন, সবগুলো উপাদান আলাদা করে আঁকতে পারতে হবে। |
|
|
প্রয়োগ Application |
---- |
----- |
|
|
আবেগীয়
ক্ষেত্র (মস্তিষ্কের
সাথে হৃদয়ের সংমিশ্রণে ইতিবাচকভাবে অনুভূতি আসা, সিদ্ধান্তগ্রহণ
করা) Affective
domain |
গ্রহণ Receiving (সংবেদনশীল) |
বাংলাদেশের জাতীয় প্রতীক প্রদর্শন করা। (৫ টাকার ধাতব মূদ্রা ও সঠিক রঙ ব্যবহৃত ছবি) |
শিক্ষার্থীরা ৫ টাকার ধাতব মূদ্রাটি ধরে দেখবে ও মনোযোগ সহকারে ছবিটি দেখবে। |
|
সাড়া
প্রদান Responding (সক্রিয়
অংশগ্রহণ) |
বাংলাদেশের জাতীয় প্রতীক ব্যবহৃত মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেখানো। অংকনে উদ্ভুদ্ধ করা। |
শিক্ষার্থীরা উৎসাহের সাথে ছবি দেখবে। শিক্ষার্থীরা অংকন করতে চাইবে। |
|
|
মূল্যবোধ
বিচারকরণ Valuing (মূল্যবোধকে
ধারণ করে আচরণের স্থায়ীরূপে পরিণত হয়) |
জাতীয় প্রতীকের তাৎপর্য নিয়ে কথা বলা-যে এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক, অর্থনীতিরও প্রতীক। সঠিক
মাপে অংকনে উদ্ভুদ্ধ করা। |
জাতীয় প্রতীকের যথাযথ মর্যাদা
দিবে। |
|
|
মূল্যবোধ
সংগঠন Organizing (অর্জিত
মূল্যবোধের সাথে অন্যান্য একাধিক মূল্যবোধকে
তুলনা করে, নতুন করে মূল্যবোধ সংগঠিত করা) |
জাতীয় প্রতীকের যথাযথ ব্যবহার নিয়ে কথা বলা। অংকনের জন্য জাতীয় প্রতীকটিকে গভীরভাবে
পর্যবেক্ষণ করতে উৎসাহ প্রদান। |
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সীলমোহরে এ
প্রতীক ব্যবহার
করা হয়- এটার গুরুত্ব শিক্ষার্থীদের
অনুভূতিতে আসবে। দেশাত্ববোধ থেকে অংকনে কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে বুঝবে। যেমন- দুই পাশের ধানের শীষ একই প্যাটার্নের হতে হবে, একটা ছোট/বড় হতে পারবে না। |
|
|
আত্মস্থকরণ Internalizing (সহজাত
প্রবৃত্তি) |
----- |
যখনই
শিক্ষার্থী আঁকবে, যথাসম্ভব অনুপাত অনুযায়ি আঁকবে। |
|
|
মনোপেশীজ ক্ষেত্র (মস্তিষ্ক,
হৃদয় ও প্রত্যক্ষ অভিজ্ঞতার সংমিশ্রণের কাজ) Psycho-motor
domain |
অনুকরণ
Imitation (দেখে
দেখে প্রচেষ্টা চালানো) |
সঠিক
পরিমাপে জাতীয় প্রতীক এঁকে দেখাবেন/ ভিডিও দেখাবেন। অথবা তাদের
নিকট ছবি সরবরাহ করবেন। |
দেখে দেখে আকঁবে। ডট মিলিয়ে আঁকবে। |
|
নিপুণতা Manipulation (শিক্ষার্থীর
নিজের চেষ্টা) |
শিক্ষক পর্যবেক্ষণ ও সহায়তা করবেন |
নিজে চেষ্টা করবে। পুনরাবৃত্তি করবে। |
|
|
যথার্থকরণ Precision (প্রায়
নির্ভূল) |
নির্ভূলভাবে
আঁকছে কিনা তা পর্যবেক্ষণ ও সহায়তা করবেন |
আকার আকৃতি ঠিক রেখে প্রায় নির্ভূলভাবে আঁকতে পারবে। |
|
|
শিল্পিতকরণ Articulation (বিভিন্ন
কাজের/দক্ষতার মধ্যে সমন্বয় সাধন) |
জাতীয় প্রতীকের রং, অনুপাত, আলোছায়া, কেন্দ্রীয় আকর্ষণ, সমতা সম্পর্কিত ধারণা হাতে-কলমে দেখিয়ে দেয়া। |
রং, অনুপাত, আলোছায়া, কেন্দ্রীয় আকর্ষণ, সমতা দিয়ে জাতীয় প্রতীক আঁকা। |
|
|
স্বাভাবিকীকরণ Naturalization (মনোযোগ
ছাড়াই স্বাভাবিকভাবে) |
শ্রেণিকক্ষে
পূর্ব-ঘোষণা ছাড়া জাতীয় প্রতিক আঁকতে দেয়া। |
সহজাতভাবে আঁকতে পারা। |
|
নূরুন্নাহার, ইন্সট্রাক্টর(সাধারণ),
পিটিআই মুন্সিগঞ্জ


Comments
Post a Comment