পাওয়ার পয়েন্টে কনটেন্ট তৈরিতে বিবেচ্য বিষয়
পাওয়ার পয়েন্টে কনটেন্ট তৈরিতে বিবেচ্য বিষয়ঃ-
· পাঠ্যপুস্তকের যে পাঠটি সাধারণ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বোধগম্য করে উপস্থাপন
করা কষ্টকর, সে পাঠকে বাছাই করতে হবে।যেমনঃ মানচিত্র, ইতিহাস ও সংস্কৃতি, চার্ট, গ্রাফ, গল্প/নাটক,বিজ্ঞানের পরীক্ষণ,সময়, জ্যামিতি,ঐতিহাসিক স্থান, বিমূর্ত ধারণা ইত্যাদি।
· পাঠ্যপুস্তকের সাথে সামঞ্জস্য থাকবে ।
· অন্যান্য সহায়ক উপকরন (পাঠ্যপস্তুক,বোর্ড) ব্যবহারের সুযোগ থাকবে।
· সামাজিক মূল্যবোধ,রীতিনীতি,ধর্মীয়,রাজনৈতিক চেতনার পরিপন্থী নয়।
· শিক্ষার্থীদের বয়স উপযোগী, চিন্তন সহায়ক ও উদ্দীপনা সৃষ্টিকারী উপাদান থাকবে ।
· নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী হবে না।
· শিক্ষকের নেতৃত্ব ও ব্যক্তিত্ব বজায় থাকবে।
· বাংলা টাইপিং এ সফটওয়্যার “অভ্র”, ফন্ট “NikoshBAN”।
· স্ক্রিনসট এর ব্যবহার, এড়িয়ে চলা ভাল।
· ইংরেজি টাইপিং এ ফন্ট “Times New Roman” .
· পাওয়ার পয়েন্ট স্লাইডের বেকগ্রাউন্ড হাল্কা, অহেতুক চাকচিক্য পরিহার।
· পাওয়ার পয়েন্ট স্লাইডের বেকগ্রাউন্ড,ছবি,টেক্সটের রঙের মধ্যে সামঞ্জস্য থাকবে।
· টেক্সটের রঙ কালো/নীল।
· রচনামূলক টেক্সট অল্প।
· পাওয়ার পয়েন্টের একটি স্লাইডে সর্বোচ্চ লাইন ৬।
· পাওয়ার পয়েন্টের একটি স্লাইডে টেক্সটের ফণ্ট সাইজ সর্বনিম্ন ৩৬।
· ছবি/ভিডিও হবে বিষয় সংশ্লিষ্ট,জীবন ঘনিষ্ট,দেশীয়,স্পষ্ট।
· পাওয়ার পয়েন্টের একটি স্লাইডে সর্বোচ্চ ছবি ৪ টি, কেপশন থাকবে, রেজুলেশন ৫০০+
একই ছবি দুটি স্লাইডে নেয়া যাবে না, প্রয়োজনে ছবির সিরিয়াল নম্বর দেয়া যাবে।
· ভিডিও এর দৈর্ঘ্য ১ মিনিট এর বেশি নয়।
· সংশিষ্ট পাওয়ার পয়েন্টের ফাইলের একটি স্লাইডে পাঠ্যপুস্তক থেকে পাঠ্যাংশ টুকু, শিক্ষক সংষ্করণ থেকে শিখনফল ও শিখন শেখানো কার্্যাবলী স্ক্রীনসট দিয়ে রাখতে হবে।
· কনটেন্টটি rename করতে হবে এভাবে: আইডি_নাম_বিষয়_শ্রেণি_Topic।
· Slide এর ভাষা হবে instructional
· শ্রেণিতে উপস্থাপনের সময় শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি, শিখনফল এর স্লাইড হাইড থাকবে।
· মডেল কনটেন্ট উপস্থাপনের আগে বই ও সহায়িকা থেকে পাঠাংশটুকু দেখিয়ে নিতে হবে। এগুলো স্ক্রিনসট দিয়ে স্লাইডে রেখে দিলে পরবর্তীতে সুবিধা পাওয়া যাবে।
· যারা একেবারেই নতুন তারা প্রথমে খাতায় স্লাইড এঁকে নিয়ে প্ল্যান করে, পরে পাওয়ারপয়েন্ট এ করলে উপকৃত হবেন।
· কনটেন্ট তৈরিতে ১০০ নম্বরের বিভাজন:
1] বিষয়জ্ঞান-১৫,
2] শিক্ষণবিজ্ঞান ICT এর সমন্বয়-২৫,
3] ICT এর দক্ষতা-১৫,
4] Creativity-15,
5] Appropriateness of content-15,
6] Ability to conduct training-15
Comments
Post a Comment