বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পাওয়ার পয়েন্ট কনটেন্ট তৈরির পর্যায়ক্রমিক পদক্ষেপ
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পাওয়ার পয়েন্ট কনটেন্ট তৈরির পর্যায়ক্রমিক পদক্ষেপঃ
· শুভেচ্ছা (কুশল বিনিময়)
· শিক্ষক পরিচিতি ( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে)
· পাঠ পরিচিতি( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে + শ্রেণি, বিষয়, পাঠ, পাঠাংশ, বইয়ের পৃষ্ঠা, তারিখ + পাঠ্যপুস্তক থেকে পাঠ্যাংশ টুকু, শিক্ষক সহায়িকা থেকে শিখনফল ও শিখন শেখানো কার্যাবলী স্ক্রীনসট দিয়ে লিংক আকারে রাখতে হবে)
· শিখনফল ( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে + শিক্ষক সহায়িকা / কারিকুলাম থেকে লিখতে হবে)
· আবেগ সৃষ্টি (ভিডিও/ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ নিয়ে আসতে হবে)
· পূর্বজ্ঞান যাচাই (পূর্বজ্ঞান যাচাই এর সূত্র ধরেই আজকের পাঠে আসতে হয়। এখানে থাকবে পূর্বপাঠের শিখনফল যাচাই/ বাড়ির কাজ দেখা/ যদি নতুন টপিক হয় তবে পূর্বজ্ঞান হবে আগের শ্রেণির এই সংশ্লিষ্ট পাঠ থেকে অথবা পরিচিত পরিবেশ থেকে।আজকে যা পড়ানো হবে, সে্টাই প্রশ্ন করা যাবে না )
· আজকের পাঠ ঘোষণা( ছবি/ ভিডিও দেখিয়ে , প্রশ্ন দিয়ে শুরু করা)
· আজকের পাঠ উপস্থাপন (ছবি দেখিয়ে প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে হবে)
· দলীয় কাজ ( আজকের শিখনফল দেখে তৈরি করতে হবে । কাজ শেষে উপস্থাপন করতে হবে শিক্ষার্থীদের, শিক্ষক সারসংক্ষেপ বলবেন ও পাঠ্যপুস্তকের সাথে সংযোগ করবেন)
· মূল্যায়ন ( আজকের শিখনফল অর্জনের জন্য,শিখনফল দেখে তৈরি করতে হবে, শিখনফল অর্জন হল কিনা যাচাই করতে হবে । মিলকরণ, বহুনির্বাচনী, শূণ্যস্থানপূরণ, লিখিত/মৌখিক ছোট প্রশ্ন, শব্দ/বাক্য তৈরি ইত্যাদি উপায়ে মূল্যায়ন করা যায়।তবে দলীয় ও মূল্যায়নে উভয় ক্ষেত্রে একই কাজ দেয়া যাবে না। )
· পরিকল্পিত কাজ (সৃজনশীল কাজ/ দৃষ্টিভঙ্গি গঠনমূলক কাজ)
· ধন্যবাদ/বিদায়
Comments
Post a Comment