গণিত বিষয়ে পাওয়ার পয়েন্ট কনটেন্ট তৈরির পর্যায়ক্রমিক পদক্ষেপ
গণিত বিষয়ে পাওয়ার পয়েন্ট কনটেন্ট তৈরির পর্যায়ক্রমিক পদক্ষেপঃ
· শুভেচ্ছা (কুশল বিনিময়)
· শিক্ষক পরিচিতি ( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে)
· পাঠ পরিচিতি( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে + শ্রেণি, বিষয়, পাঠ, পাঠাংশ, বইয়ের পৃষ্ঠা, তারিখ পাঠ্যপুস্তক থেকে পাঠ্যাংশ টুকু, শিক্ষক সহায়িকা থেকে শিখনফল ও শিখন শেখানো কার্্যাবলী স্ক্রীনসট দিয়ে লিংক আকারে রাখতে হবে)
· শিখনফল ( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে + শিক্ষক সহায়িকা / শিক্ষাক্রম থেকে লিখতে হবে)
· আবেগ সৃষ্টি (ভিডিও/ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ নিয়ে আসতে হবে)
· পূর্বজ্ঞান যাচাই (পূর্বজ্ঞান যাচাই এর সূত্র ধরেই আজকের পাঠে আসতে হয়। এখানে থাকবে পূর্বপাঠের শিখনফল যাচাই/ বাড়ির কাজ দেখা/ যদি নতুন টপিক হয় তবে পূর্বজ্ঞান হবে আগের শ্রেণির এই সংশ্লিষ্ট পাঠ থেকে অথবা পরিচিত পরিবেশ থেকে। আজকে যা পড়ানো হবে, সে্টাই প্রশ্ন করা যাবে না )
· আজকের পাঠ ঘোষণা ( ছবি/ ভিডিও দেখিয়ে , প্রশ্ন দিয়ে শুরু করা)
· বাস্তব পর্যায়ের কাজ ( হাতে কলমে শিক্ষার্থীদের কাজ করানো মাধ্যমে উপস্থাপন )
· অর্ধ-বাস্তব পর্যায়ের কাজ (পাঠ্যপুস্তকে যে ছবি দেয়া আছে + প্রয়োজনে অন্য ছবি/ট্যালি/বিভিন্ন সেপ দিয়ে স্লাইডে উপস্থাপন)
· বস্তু-নিরপেক্ষ পর্যায়ের কাজ ( গাণিতিক চিহ্নের ব্যবহারে মাধ্যমে উপস্থাপন)
· অনুশীলন ( উপস্থাপন শেষে পাঠ্যপুস্তকের সাথে সংযোগ + শিক্ষার্থীদের একক কাজ ও বোর্ডের ব্যবহার করে পুনরায় বুঝিয়ে দিব)
· দলীয় কাজ ( আজকের শিখনফল দেখে তৈরি করতে হবে, কাজ শেষে উপস্থাপন করতে হবে,সারসংক্ষেপ বলবেন শিক্ষক)
· মূল্যায়ন ( আজকের শিখনফল অর্জনের জন্য,শিখনফল দেখে তৈরি করতে হবে, শিখনফল অর্জন হল কিনা যাচাই করতে হবে । মিলকরণ, বহুনির্বাচনী, শূণ্যস্থানপূরণ, লিখিত/মৌখিক ছোট প্রশ্ন, শব্দ/বাক্য তৈরি ইত্যাদি উপায়ে মূল্যায়ন করা যায়, দলীয় ও মূল্যায়নে উভয় ক্ষেত্রে একই কাজ দেয়া যাবে না। )
· বাড়ির কাজ (সৃজনশীল কাজ/ দৃষ্টিভঙ্গি গঠনমূলক কাজ)
· ধন্যবাদ/বিদায়
Comments
Post a Comment