বাংলা বিষয়ে পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরির পর্যায়ক্রমিক ধাপ

বাংলা বিষয়ে পাওয়ার পয়েন্ট কনটেন্ট তৈরির পর্যায়ক্রমিক ধাপঃ 

·      শুভেচ্ছা (কুশল বিনিময়)।

·      শিক্ষক পরিচিতি ( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে)।

·      পাঠ পরিচিতি( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে + শ্রেণি,বিষয়,পাঠ,পাঠাংশ,বইয়ের পৃষ্ঠা,তারিখ+ পাঠ্যপুস্তক থেকে পাঠ্যাংশ টুকু, শিক্ষক সহায়িকা থেকে শিখনফল ও শিখন শেখানো কার্‍্যাবলী স্ক্রীনসট দিয়ে লিংক আকারে রাখতে হবে)

·      শিখনফল ( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে + শিক্ষক সহায়িকা /কারিকুলাম থেকে লিখতে হবে)

·      আবেগ সৃষ্টি (ভিডিও/ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ নিয়ে আসতে হবে।লক্ষণীয় যে এই ছবি / ভিডিও থেকেই পূর্বজ্ঞান এর প্রশ্ন আসবে)

·      পূর্বজ্ঞান যাচাই (পূর্বজ্ঞান যাচাই এর সূত্র ধরেই আজকের পাঠে আসতে হয়। এখানে থাকবে পূর্বপাঠের শিখনফল যাচাই/বাড়ির কাজ দেখা/যদি নতুন টপিক হয় তবে পূর্বজ্ঞান হবে আগের শ্রেণির এই সংশ্লিষ্ট পাঠ থেকে অথবা পরিচিত পরিবেশ থেকে)

·      আজকের পাঠ সংশিষ্ট ছবি / ভিডিও উপস্থাপন

·      আজকের পাঠ ঘোষণা

·      শিক্ষকের আর্দশ পাঠ (পাঠ্যপুস্তকের সাথে সংযোগ হবে)

·      শিক্ষার্থীদের সরব (১ম ও ২য় শ্রেণি) / নিরব পাঠ (৩য়,৪র্থ ও ৫ম শ্রেণি)

·      পাঠের নতুন শব্দের অর্থ ব্যাখ্যা

·      পাঠের যুক্ত শব্দ থেকে যুক্ত বর্ণ বিশ্লেষণ (স্লাইড + বোর্ডের ব্যবহার)

·      একই যুক্তবর্ণ ব্যবহার নতুন শব্দ গঠন

·      বাক্য তৈরি (নতুন শব্দ দিয়ে)

·      দলীয় কাজ (আজকের শিখনফল অর্জনের জন্য,শিখনফল দেখে কাজ তৈরি করতে হবে, কাজ শেষে উপস্থাপন করতে হবে,সারসংক্ষেপ বলবেন শিক্ষক)

·      মূল্যায়ন ( আজকের শিখনফল দেখে তৈরি করতে হবে, শিখনফল অর্জন হল কিনা যাচাই করতে হবে । মিলকরণ, বহুনির্বাচনী, শূণ্যস্থানপূরণ, লিখিত/মৌখিক ছোট প্রশ্ন, শব্দ/বাক্য  তৈরি ইত্যাদি উপায়ে মূল্যায়ন করা যায়, দলীয় ও মূল্যায়নে উভয় ক্ষেত্রে একই কাজ দেয়া যাবে না। )

·      বাড়ির কাজ (সৃজনশীল কাজ/ দৃষ্টিভঙ্গি গঠনমূলক কাজ)

·      ধন্যবাদ/বিদায়

Comments

Popular posts from this blog

“বাংলাদেশের জাতীয় প্রতীক অংকন” এই বিষয়ের যোগ্যতা অর্জনে Benjamin Bloom’s Taxonomy অনুযায়ি শিক্ষক-শিক্ষার্থীর করণীয়-

১ম থেকে ৫ম শ্রেণির গণিত ভীতির সমাধান: চারটি উপকরণ

পাওয়ার পয়েন্টে কনটেন্ট তৈরিতে প্রয়োজনীয় দক্ষতা