প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাওয়ার পয়েন্ট কনটেন্ট তৈরির পর্যায়ক্রমিক পদক্ষেপ

 

প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পাওয়ার পয়েন্ট কনটেন্ট তৈরির পর্যায়ক্রমিক পদক্ষেপঃ

·      শুভেচ্ছা (কুশল বিনিময়)

·      শিক্ষক পরিচিতি ( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে)

·      পাঠ পরিচিতি( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে + শ্রেণি, বিষয়, পাঠ, পাঠাংশ, বইয়ের পৃষ্ঠা, তারিখ+  পাঠ্যপুস্তক থেকে পাঠ্যাংশ টুকু, শিক্ষক সহায়িকা থেকে শিখনফল ও শিখন শেখানো কার্‍্যাবলী স্ক্রীনসট দিয়ে লিংক আকারে রাখতে হবে)

·      শিখনফল ( শ্রেণিতে উপস্থাপনের সময় hide থাকবে + শিক্ষক সহায়িকা /শিক্ষাক্রম থেকে লিখতে হবে)

·      আবেগ সৃষ্টি (ভিডিও/ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ নিয়ে আসতে হবে)

·      পূর্বজ্ঞান যাচাই (পূর্বজ্ঞান যাচাই এর সূত্র ধরেই আজকের পাঠে আসতে হয়। এখানে থাকবে পূর্বপাঠের শিখনফল যাচাই/ বাড়ির কাজ দেখা/ যদি নতুন টপিক হয় তবে পূর্বজ্ঞান হবে আগের শ্রেণির এই সংশ্লিষ্ট পাঠ থেকে অথবা পরিচিত পরিবেশ থেকে।আজকে যা পড়ানো হবে, সে্টাই প্রশ্ন করা যাবে না )

·      আজকের পাঠ ঘোষণা( ছবি/ ভিডিও দেখিয়ে , প্রশ্ন দিয়ে শুরু করা)

·      আজকের পাঠ  উপস্থাপন (প্রক্রিয়াকরণ দক্ষতার আলোকে-পর্যবেক্ষণ,শ্রেণিকরণ,পরিমাপকরণ,অনুমান,পরীক্ষণ,সিদ্ধান্তগ্রহণ,সংশ্লেষণ,বিশ্লেষণ)

·      দলীয় কাজ ( আজকের শিখনফল দেখে তৈরি করতে হবে, কাজ শেষে উপস্থাপন করতে হবে, সারসংক্ষেপ বলবেন ও পাঠ্যপুস্তকের সাথে সংযোগ করবেন শিক্ষক)

·      মূল্যায়ন ( আজকের শিখনফল অর্জনের জন্য,শিখনফল দেখে তৈরি করতে হবে, শিখনফল অর্জন হল কিনা যাচাই করতে হবে । মিলকরণ, বহুনির্বাচনী, শূণ্যস্থানপূরণ, লিখিত/মৌখিক ছোট প্রশ্ন, শব্দ/বাক্য  তৈরি ইত্যাদি উপায়ে মূল্যায়ন করা যায়, দলীয় ও মূল্যায়নে উভয় ক্ষেত্রে একই কাজ দেয়া যাবে না। )

·      পরিকল্পিত কাজ (সৃজনশীল কাজ/ দৃষ্টিভঙ্গি গঠনমূলক কাজ)

·      ধন্যবাদ/বিদায়

Comments

Popular posts from this blog

“বাংলাদেশের জাতীয় প্রতীক অংকন” এই বিষয়ের যোগ্যতা অর্জনে Benjamin Bloom’s Taxonomy অনুযায়ি শিক্ষক-শিক্ষার্থীর করণীয়-

১ম থেকে ৫ম শ্রেণির গণিত ভীতির সমাধান: চারটি উপকরণ

পাওয়ার পয়েন্টে কনটেন্ট তৈরিতে প্রয়োজনীয় দক্ষতা